ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে : জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। যার মধ্য দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক অবদান।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো পক্ষপাতিত্ব চাই না। আবার কারো ওপর কোনো অন্যায় হোক সেটাও চাই না। তারা যে জায়গাটায় বসেছেন, সেটা একটা আমানতের জায়গা, সম্মানের জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেয়ার জায়গা। আমরা আশা করব, তারা যেন তাদের সম্মান রক্ষা করে চলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, তাহলে জামায়াতে ইসলামী তার জায়গা থেকে সকল প্রকার সহযোগিতা তাদের দেবে। আর যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা চুপ থাকব না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ