বঙ্গবন্ধু এভিনিউতে পাল্টা অবস্থান আ.লীগ নেতা-কর্মীদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু এভিনিউতে পাল্টা অবস্থান আ.লীগ নেতা-কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:২০ অপরাহ্ণ

 

বিএনপি গণঅবস্থানের নামে যাতে কোনো সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এছাড়া সেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সভাপতিত্বে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ইঞ্জি. আব্দুস সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ