বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ যুব মহিলা লীগের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ২:১২ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

চট্টগ্রামে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে যুব মহিলা লীগ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও হামলায় জড়িত ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা এ ঘটনার পুনরাবৃত্তি হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুশিয়ারি দেন।

কর্মসূচিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগ উত্তর ও দক্ষিণের সকল ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা যোগ দেন। সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নির্দেশ দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ