বরিশালে ১০দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে ১০দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

১০দফা দাবী বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ও সদর উপজেলা বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিএনপি’র দলীয় কার্যলয় এবং বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং বিদ্যুতের মূল্য কমিয়ে আনার আন্দোলন সহ ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপি আন্দোলন-সংগ্রামের মাঠে থেকে এই অবৈধ নিশি রাতের সরকারকে হঠিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করেই রাজপথ ত্যাগ করবে।’

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার জিয়া,যুগ্ম আহবায়ক ও বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, বিসিসি প্যানেল মেয়র ও যুগ্ম আহবায়ক কে এম শহিদুল্লাহ, মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপক ফারহানা তিথি।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য, আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, রিপন, সাইফুল আনাম বিপু, আরিফুর রহমান বাবু, জহিরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিল নগরীর সদররোড, ফজলুল হক এ্যাভিনিউ, দক্ষিণ চকবাজার, কাটপট্রি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ করে।

অপরদিকে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক এক বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।

সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল দক্ষিন জেলা কৃষকদল আহবায়ক এইচ. এম মহসিন আলম, জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, বরিশাল দক্ষিন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এ্যাড. এইচ. এম তছলিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ কৃষক দল, মহিলা দল, তাতি দল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। পরে নগরীর বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ মিছিল করে।
প্রসঙ্গত, বরিশালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্র করে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে বিএনপি দলীয় কার্যলয়সহ বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ