বলিউডে স্যানিটেশন সংকট, নায়ককে বলেও যেতে হয় টয়লেটে: নুসরাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে শৌচাগার সংকট নতুন কিছু নয়। তবে এবার বলিউডের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা এক কঠোর বাস্তবতা সামনে আনলেন অভিনেত্রী নুসরাত ভরুচা। জানালেন, সিনেমার শুটিংয়ে নায়িকাদের টয়লেট ব্যবস্থার চরম অভাব ও অব্যবস্থাপনার মুখে পড়তে হয়।
তার ভাষায়, ‘ভ্যানিটি ভ্যানের বাথরুম এতটাই অপরিচ্ছন্ন ছিল যে একদিন বাধ্য হয়ে নায়কের বাথরুমের দরজায় ধাক্কা দিয়েছিলাম।’
নুসরাত জানান, শুধু শহর নয়, আউটডোর শুটিংয়েও অনেক সময় টয়লেট না পেয়ে নায়িকাদের ঝোপঝাড়ের আড়ালেই কাজ সেরে নিতে হয়।
অভিনেত্রী আরও বলেন, ‘একজন নারীর জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি এখনও এই মৌলিক ব্যবস্থাটিকেই গুরুত্ব দেয় না।’
শুধু স্যানিটেশনই নয়, পারিশ্রমিক ও স্টারডমের ক্ষেত্রেও পুরুষ-নারী তারকাদের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে বলেও অভিযোগ করেন নুসরাত।
তিনি বলেন, ‘নায়কের একটি হিট মানেই পারিশ্রমিক দ্বিগুণ, স্ট্যাটাস আরও ওপরে। কিন্তু নায়িকাদের একাধিক হিট দিয়েও বারবার প্রমাণ করে যেতে হয়।’
জনতার আওয়াজ/আ আ