বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

আগামী ০৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার সকাল ১০-৩০ টায় শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া একই দিন বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

জনতার আওয়াজ/আ আ