বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। তবে এখন যে ইভিএম রয়েছে সেগুলো দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

এদিকে ইভিএম কেনার যে প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল তা বৈশ্বিক আর্থিক সংকটের কারণে সরকার সায় দেয়নি বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। ফলে ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, এখন যে ইভিএম রয়েছে সেগুলো দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ