বিএনপির সমাবেশের জন্য ডিএমপির ‘বিকল্প ভেন্যু’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সমাবেশের জন্য ডিএমপির ‘বিকল্প ভেন্যু’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

 

১০ ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য শুরু থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়ে আসছিল। পরবর্তীতে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিশন পুলিশ (ডিএমপি) অনুমতি দেয়। কিন্তু বিএনপি এতে আপত্তি জানিয়ে মতিঝিলের আরামবাগে সিএনজি পাম্পের সামনে সমাবেশ করার অনুমতি চাইলে ডিএমপি আপত্তি জানায়।

সবশেষ ডিএমপি’র তরফ থেকে বিএনপিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ডিএমপির কোন আপত্তি থাকবে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, সড়ক বাদে বিএনপি যদি খোলা ময়দান খোঁজে তাহলে বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে। পুলিশের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ