বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ১৮ নং ওয়ার্ডের বর্ণাঢ্য র‍্যালী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ১৮ নং ওয়ার্ডের বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৮নং ওয়ার্ডের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর র‍্যালীর মোড় এলাকায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‍্যালী নিয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করে।

এসময়, ময়মনসিংহ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল মোড়ল, যুগ্ন আহ্বায়ক জুয়েল মিয়া, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ও ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য তানভীর তাহের সৌরভসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রার পুর্ব মুহূর্তে হেলাল মোড়ল বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা সঠিকভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালণ করতে পারিনি। এবার দলীয় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছাসের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ