বিএনপি নেতা সারোয়ার ও শরীফুল আলমের বাসায় মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা সারোয়ার ও শরীফুল আলমের বাসায় মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরায় শরীফুল আলমের বাসায় যান তিনি।

এ সময় তিনি শরীফুল আলমের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। শরীফুল আলমও তার খোঁজ নিতে বাসায় আসার জন্য মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এরপর সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের বাসায় যান মঈন খান। এ সময় তিনি মজিবুর রহমান সারোয়ারের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ