বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশবাসীর উদ্দেশ্যে ঐক্য, ত্যাগ ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকের দিনে ঠাকুরগাঁওবাসীসহ দেশবাসীর কাছে একটাই চাওয়া, আসুন আমরা সবাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহতালার নির্দেশে এগিয়ে যাই। ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি। এর মধ্য দিয়ে বাংলাদেশে যারা দুঃস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার হয়ে আছেন, তাদের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ নির্মাণ করি।”

ঈদের নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের জামাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ