বুবলী ‘কুকুর’ বললেন কাকে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুবলী ‘কুকুর’ বললেন কাকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, ছাড়াছাড়ির পরও উন্নতি হয়নি।

ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, ‘এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

তবে স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন। তা সময় বলে দিবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ