বৃটিশ হাইকমিশনারের সঙ্গে মঈন খানের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে মঈন খানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সম্প্রতি বৃটিশ হাইকমিশনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৃহস্পতিবার বৈঠকের একটি ছবি বৃটিশ হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এতে একটি ক্যাপশন দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপি নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের একটি বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, দুদিন আগে বৃটিশ হাইকমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘন্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ