বেচ্ছাসেবক দলের নেতা আটকসিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেচ্ছাসেবক দলের নেতা আটকসিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

সিলেটে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে পুলিশ।

সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা সংযোগ সড়ক এলাকায় সকাল ৮টার দিকে সড়কে গাছের গুঁড়ি, বাঁশ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় অবরোধ সমর্থনে ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা সেখান থেকে চলে যান।

অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরের জিতু মিয়ার মোড় ও কাজিরবাজার ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের একদল নেতা-কর্মী। একপর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রশীদকে আটক করে। মামুনুর রশীদ সিলেট মহানগর ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ