ভারতে মুগ্ধতা ছড়িয়ে গেলেন রিহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে মুগ্ধতা ছড়িয়ে গেলেন রিহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তাঁর মায়াবী চোখের নেশা, আর কণ্ঠের জাদুতে মাতোয়ারা গোটা বিশ্ব। গ্র্যামি থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সবই রয়েছে রিহানার ঝুলিতে। নেই শুধু তারকা সুলভ অহংকার। তাই তো জামনগরে পারফর্ম করে ফেরার পথে সঙ্গে থাকা মহিলা পুলিশ কর্মীদের জড়িয়ে ধরলেন। ‘তারকা এমনও হয়!’ ভিডিও দেখে বলছেন নেটিজেনরা।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় জামনগরে বসেছিল বিশ্বের অন্যতম বিগ বাজেট ‘জলসা’। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের প্রি ওয়েডিং বলে কথা! দেশ-বিদেশের হুজ-হুরা তো থাকবেনই। এই অনুষ্ঠানের জন্যই জামনগরে হাজির হন বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গরা। প্রায় গোটা বলিউড নিমন্ত্রিত। সকলের জন্য পারফর্ম করেন রিহানা। আফটার পার্টিতে আবার জাহ্নবী কাপুরের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।

রাতভর এত কিছু হওয়ার পর শনিবার (২ মার্চ) ছিল ঘরে ফেরার পালা। বিমানবন্দরে গাড়ি থেকে নামা মাত্র রিহানাকে ঘিরে ধরে পাপারাজ্জি। বিন্দুমাত্র বিরক্ত হননি পপ তারকা। শুধু হাত বাড়িয়ে নিজের সঙ্গে থাকা মহিলা পুলিশদের কাছে ডেকে নেন। তার পর তাঁদের সঙ্গে দেন ক্যামেরার সামনে পোজ। ছবি তোলা হয়ে যাওয়ার পর দুজনকেই বুকে জড়িয়ে ধরেন গ্রামি জয়ী তারকা। পাপারাজ্জিদের ছবির আবদারও মেটান। তাঁর এই ব্যবহারেই মুগ্ধ নেটপাড়া।

যাওয়ার আগে রিহানা জানান ভারতে এসে দারুণ লেগেছে তাঁর। গত রাতের পারফরম্যান্স নিয়েও বেশ সন্তুষ্ট হলিউডের পপ আইকন। জানান, এমন সুন্দর অনুষ্ঠান তিনি অনেকদিন করেননি। আবারও এ দেশে আসার আশ্বাস দিয়ে গেলেন ইন্টারন্যাশনাল স্টার। আর সেই সঙ্গে বলে গেলেন, ‘আই লাভ ইন্ডিয়া’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ