ভোটার শূন্য, অলস সময় কাটাচ্ছেন এজেন্টরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটার শূন্য, অলস সময় কাটাচ্ছেন এজেন্টরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা-৮ আসনের আরামবাগ হাইস্কুলে মোট ৪ টি ভোট কেন্দ্র। এখানে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে ( ৯.৩৫ ) প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্র অনেকটাই ফাঁকা। তাই এই কেন্দ্রের এজেন্টরা অনেকটা অলস সময় পার করছেন।

১০ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তন্ময় কুমার দাস দেশ রূপান্তরকে জানান, সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

এই আসনের একই ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪ টি বুথে

এই আসনের ৯ নাম্বার ওয়ার্ডে অন্যান্য কেন্দ্র ঘুরে একই পরিস্থিতি দেখা গিয়েছে। ১৪ নং কেন্দ্র কোমরগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. ইমরান হোসেন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এই কেদ্রে ২ হাজার ৮শ ভোটার রয়েছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ভোটার কাস্টিং ৩.৮৬ শতাংশ।

বাণিজ্যিক এলাকার ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৮ আসন। এখনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজারের বেশি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন প্রার্থী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ