মঞ্জুর হোসেন ঈসা শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মঞ্জুর হোসেন ঈসা শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

 

১৮ জানুয়ারি ২০২৩ বুধবার বিকাল ৩ টায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এম.এ বারী’র সহধর্মিনী ও সংগঠনের নির্বাচিত অর্থ সম্পাদক সেলিনা আক্তার। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব আর কে রিপন, কার্যনির্বাহী সদস্য এ জে আলমগীর, তানভীরা শারমীন, তানজিল ইসলাম মিম সহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২৭ জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে শেরে বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সভায় উপস্থিত থাকবেন শেরে বাংলার সুযোগ্য দৌহিত্র, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদসহ মাননীয় বিচারপতি, ভাষাসৈনিক, সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. মঞ্জুর হোসেন ঈসা ইতিপূর্বে বরিশাল খবর অনলাইন পোর্টালের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ