মধ্যরাতে অসহায়দের দেখতে ছুটলেন আইজিপি, ডিএমপি প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে অসহায়দের দেখতে ছুটলেন আইজিপি, ডিএমপি প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

পুলিশ সবসময় সবখানে অতি প্রয়োজনের মুহুর্তে সাধারণ মানুষের পাশে আছে। আমাদের বাংলাদেশের জনগণ অনেক শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। এতে আমাদের কাজ অনেক সহজ হয়। আর আমরাও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

হঠাৎ তীব্র শীতে মারাত্মক সংকটে পড়া সমাজের পিছিয়ে পড়া মানুষদের অবস্থা দেখতে রাজধানী চষে বেড়ান আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই এক পর্যায়ে নানা এলাকা ঘুরার পর, বিভিন্ন জায়গায় শীতবস্ত্র দেওয়ার পর পুলিশের কর্তারা এসে পৌছান বনানী।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে বনানী মডেল স্কুল মাঠে ওই এলাকার অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আইজিপি। এসময় তিনি বলেন, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ