মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি সম্পাদক শিলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংগঠনটির জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজারো নেতাকর্মী। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
জনতার আওয়াজ/আ আ