মানুষ মেরে সরকার পতন ঘটাতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষ মেরে সরকার পতন ঘটাতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মানুষ মেরে সরকার পতন ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যারা এখনও দ্বিধা-দ্বন্ধে আছেন, আপনারা ভোটে অংশ নিন।

আওয়ামী লীগের সভাপতি বলেন, বিএনপি যখন ভদ্রচিতভাবে কর্মসূচি পালন করছিল, তখন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু অগ্নিসন্ত্রাস খুন ও হামলা শুরুর পর তারা আবার জনবিছিন্ন ও সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয়। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে গেছে। আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ