মার্চের ২৮ দিনে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় – জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্চের ২৮ দিনে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

চলতি অর্থবছর জুলাই ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। এর বিপরীতে, গত অর্থবছর একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী অর্থপ্রেরণে ১৮ দশমিক ৮ শতাংশের প্রবৃদ্ধি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com