মাস খানেকের ব্যবধানে এনসিপির স‌ঙ্গে বসলেন ব্রিটিশ হাইকমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাস খানেকের ব্যবধানে এনসিপির স‌ঙ্গে বসলেন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মাস খানেকের ব্যবধানে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু‌ক। ব্রিটিশ হাইকমিশন বল‌ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ এ‌টি।

বুধবার (২৮ মে) ব্রিটিশ হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে এনসিপির নেতাদের সাক্ষা‌তের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু‌ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথকে নির্দেশ ক‌রে।

এর আগে গত ১৬ এপ্রিল এনসিপির নেতাদের স‌ঙ্গে বৈঠক ক‌রেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু‌ক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ