যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভা ১১ মে ২০২৬ তারিখ, রোজ সোমবার মাইলএন্ডের ৫৫ বার্ডেট রোডে অবস্থিত যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আহ্বায়ক কমিটির ৪১ জন সদস্যের মধ্যে ৩৩ জন সদস্য সশরীরে উপস্থিত থেকে স্বাক্ষর করেন এবং দেশের বাহিরে অবস্থান ও জরুরী কাজে ব্যস্ত থাকায় সভায় অনুপস্থিতির জন্য এপোলজি প্রদান করেছেন ৮ জন সদস্য।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আলোচ্যসুচীর মধ্যে অন্তর্ভুক্তি ছিল আহ্বায়কের স্বাগত বক্তব্য, ধন্যবাদ প্রস্তাব, শোক প্রস্তাব, সাংঠনিক ( জোনাল কমিটি পুনর্গঠন ), দলীয় শৃঙ্খলা ও বিবিধ।
সভার শুরুতে স্বাগত বক্তবে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় দেশ ও জাতি গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ তাঁর নেতৃত্বে দেশ পরিচালনায় বিএনপি সরকারের সফলতা কামনা করেন। তিনি নব গঠিত কমিটির সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং দলের সার্বিক কার্যক্রমে সকল সদস্যবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু । ছোট পরিসরে আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় অনেক যোগ্য ও ত্যাগী নেতাকর্মীকে আহ্বায়ক কমিটিতে ইচ্ছা থাকা সত্ত্বেও অন্তর্ভুক্ত করতে না পারায় আহ্বায়ক ও সদস্য সচিব আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং অচিরেই সকল জোনাল কমিটি পুনর্গঠনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হলে সকল যোগ্য ও ত্যাগী নেতাকর্মী স্থান পাবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন।
সভায় আলোচ্য সূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সফল সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রয়াণে আনিত শোক প্রস্তাবের উপর সদস্যবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করে তাঁর কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রার বিকাশে তাঁর আপোষহীন মনোভাব, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দেশ ও জাতির কল্যাণে তাঁর আত্মত্যাগ আজীবন চির স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে ২৪ শের জুলাই গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং দলের প্রয়াত সকল নেতাকর্মী ও তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুক্তরাজ্য বিএনপিকে আরও শক্তিশালী ও বেগবান করে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকার কর্তৃক জনকল্যাণে গৃহীত সকল উন্নয়ন কর্মসূচী দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পতিত ফ্যাসিবাদ ও বট বাহিনীর সকল অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলায় নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত আছেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ দলকে আরও শক্তিশালী ও বেগবান করতে বিশেষ করে জোনাল কমিটিকে পুনর্গঠনে টিম গঠন সহ তাদের নিজ নিজ সুনির্দিষ্ট প্রস্তাব বিবেচনার জন্য পেশ করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দলের গঠনতন্ত্র অনুসরণ ও যে সকল যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরকে কমিটির অন্তর্ভুক্ত করতে পারেন নাই তাদেরকে অন্তর্ভুক্তির জন্য আবেদন জানান।
আহ্বায়ক কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে ৫১ টি জোনাল কমিটি পুনর্গঠনে আহ্বায়ক কমিটি গঠন, প্রতিটি জোনে কর্মীসভা ও সম্মেলন, জোনাল কমিটি থেকে জমাকৃত প্রাথমিক সদস্যদের মেম্বারশীপ আরও অধিকতর যাচাই বাছাই পর্যায়ে সতর্কতা অবলম্বন, জোনাল কর্মীসভায় প্রাথমিক সদস্যদের উপস্থিত নিশ্চিতকরণ, বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী, ত্যাগী ও যোগ্য নেতৃবৃন্দের মাধ্যমে জোনাল কমিটি পুনর্গঠন, জোনাল কমিটি গঠনের জন্য টিম গঠন, জোনাল কমিটি গঠনে পুরাতন কমিটি সমুহকে অগ্রাধিকার দেয়া, প্রতিটি জোনাল কর্মী সভায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকা, দলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ কে দায়িত্ব প্রদান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দলের গঠনতন্ত্র অনুসরণ, জাতীয় ও দলীয় দিবস সমুহের তালিকা প্রনয়ন এবং বড় পরিসরে পালনের পূর্বে পর্যাপ্ত সময় প্রদান ও প্রস্তুতি গ্রহন এবং আহ্বায়ক কমিটির পরবর্তী সভায় জোনাল কমিটি পুনর্গঠনের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, আক্তার হোসেন, শরিফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, মোঃ তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, মোঃ ফয়জুল হক, শহিদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, আসদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, শামসুর রহমান মাহতাব, মোঃ সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, শেখ আলী আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, শামিম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, খিজির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন ও তোফাজ্জল আলম ।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে দেশের বাহিরে অবস্থান ও জরুরী কাজে ব্যস্ত থাকায় সভায় এপোলজি প্রদান করেছেন শাহ আখতার হোসেন টুটুল, প্রফেসর ফরিদ উদ্দিন, গোলাম রাব্বানী আহমেদ সোহেল, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, কামাল উদ্দিন, ডক্টর মুজিবুর রহমান ও ডালিয়া লাকুরিয়া ।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সফল সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ২৪ শে’র জুলাই গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং দলের প্রয়াত সকল নেতাকর্মী ও তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নবগঠিত কমিটির সফলতা কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম।
পরিশেষে সভার সভাপতি যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ আহ্বায়ক কমিটির প্রথম সভায় উপস্থিত সদস্যদের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনামুলক প্রস্তাবনা, বক্তব্য ও প্রানবন্ত আলোচনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জনতার আওয়াজ/আ আ