রওশনের সঙ্গে জিএম কাদেরের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রওশনের বাসায় এই বৈঠক শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন তারা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী এরশাদ সাদ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির এক নেতা।
তিনি বলেন, বেগম রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ ও জাতীয় পার্টির নেতা ডা. কে আর ইসলামের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। এই ৩ জনের বাইরে কারও ফরম তারা সংগ্রহ করেননি।
জনতার আওয়াজ/আ আ