রাকসু নির্বাচনে মনোয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাকসু নির্বাচনে মনোয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করতে পারবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, রাকসু নির্বাচনকে সামনে রেখে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাকসুর কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন ও ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা ।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে আমরা আজ মিটিংয়ে বসেছিলাম। আমাদের মিটিং শেষে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”

১ম বর্ষের শিক্ষার্থীরা ভোটার তালিকায় সংযুক্ত করার বিষয়ে তিনি বলেন,”আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ