রাজধানীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খিলগাঁও থানার সম্মুখে এবং সকাল ৮টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়-সংলগ্ন রাইফেল স্কয়ারের পাশ থেকে ধানমন্ডি স্টার হোটেল পর্যন্ত মিছিল করে তারা।
খিলগাঁওয়ের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল। তিনি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দিনের সফল অবরোধের আজ শেষ দিন। বারো কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর।’
এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিক্যাল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
ধানমন্ডির মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আক্তারুজ্জামান আক্তার, নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল ইসলাম রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, সহ-সাংগঠনিক মো: শাখাওয়াত আলী সুজার, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, তেঁজগাও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক সানি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক উর্মি আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানার সদস্য সচিব মেহেদী হাসান মিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহানগরের নেতারা।
মিছিল শেষে ছাত্রদলের নেতারা রাস্তা অবরোধ করে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
জনতার আওয়াজ/আ আ