রাজধানীতে জাতীয় যুবশক্তির মশাল মিছিল, ২ নেতার মুক্তির দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৪, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে জাতীয় যুবশক্তির মশাল মিছিল, ২ নেতার মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহে গ্রেফতার হওয়া দুই নেতার মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রবিবার (২৪ মে) রাতে জাতীয় যুবশক্তি ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা।

মশাল মিছিল শেষে হওয়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমন ও বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করতে প্রশাসনকে ব্যবহার করে গ্রেফতার-হয়রানির রাজনীতি চালানো হচ্ছে। হামলাকারীদের বিচার না করে উল্টো ভুক্তভোগী পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

নেতাকর্মীরা অবিলম্বে তারেক রেজা ও অয়ন রহমানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ছাত্রদল নেতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমানকে গ্রেফতার করে ডিবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ