রাজধানীতে ২দিনের ‘ন্যাশনাল নিউট্রিশন ওয়েলনেস সামিট ২০২৫’ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ২দিনের ‘ন্যাশনাল নিউট্রিশন ওয়েলনেস সামিট ২০২৫’ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে পুষ্টি ও সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিনের ‘ন্যাশনাল নিউট্রিশন ওয়েলনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তর মিলনায়তনে এ সামিট শুরু হয়।

সমাজকল্যাণ অধিদপ্তর আয়োজিত সামিটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পুষ্টি সংশ্লিষ্ট সংস্থা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সামিটের মিডিয়া পার্টনার দৈনিক খবরের কাগজ। সার্বিক সহযোগিতায় রয়েছে পুষ্টিবিদ ফাউন্ডেশন, কো স্পন্সর আওয়া ইন্টারন্যাশনাল, নোবেল ওয়েলনেস একাডেমি এবং সিটিজেন কেয়ার।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন সোনিয়া মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, ইন্টারন্যাশনাল ইয়োথ পলিসি এনালিস্ট সোস্যাল জাস্টিস অ্যাডভোটেক বাংলাদেশের এসএম সৈকত।

উপস্থিত ছিলেন, পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো, পুষ্টিবিদ সৈয়দা লিয়াকত, পুষ্টিবিদ শারমীন আক্তার, পুষ্টিবিদ সৈয়দা শিরিনা স্মৃতি, কমিঊনিটি নিউট্রিশনিস্ট মাসুমা চৌধুরী, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, পুষ্টিবিদ রেবেকা সুলতানা এবং আরো অনেক পেশাজীবি পুষ্টিবিদগণ প্রবীন লেখক এবং গবেষক হাসান আলী, মো. মহসিন, হুইল চেয়ার ক্রিকেট টিম ক্যাপ্টেন, আলোর পাখি ও নিউরোসেড প্রতিষ্ঠাতা ঝুমনা মল্লিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ