রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

মহাসমাবেশে পুলিশি বাধা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সকাল আটটায় রাজধানী রামপুরা বিশ্বরোডে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফয়েজ আহমেদ ফরু (সদস্য,ঢাকা মহানগর উত্তর) দীপু সরকার সহসভাপতি, (কেন্দ্রীয় যুবদল) ৬ হেলাল কবির (আহবা্য়ক,রামপুরা থানা বিএনপি) ৭। সোহেল রানা (যুগ্ম আহবায়ক, রামপুরা থানা বিএনপি) ৮। কফিল উদ্দিন (যুবনেতা) ৯। রেজাউল করিম (যুগ্ম আহবায়ক, রামপুরা থানা বিএনপি) ১০। নীলুফা ইয়াসমিন নীলু (যুগ্ম আহবায়ক, রামপুরা থানা বিএনপি) ১১। মোঃ তৌহিদ হোসেন (সভাপতি, ২৩ নং ওয়ার্ড বিএনপি) ১২। মোঃ নজরুল ইসলাম (সাধারন সম্পাদক, ২৩ নং ওয়ার্ড বিএনপি) ১৩। মোহাম্মদ দুলু (সভাপতি,রামপুরা থানা যুবদল)

এ সময় রিজভী বলেন,আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গনতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে,দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ