রুহুল কবির রিজভীর বাসায় ইকবাল হাসান মাহমুদ টুকু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি রিজভীর আদাবরের বাসায় গিয়ে তার সহধর্মিণী আরজুমান আরা বেগমের সঙ্গে কথা বলেন।
এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু রহুল কবির রিজভীর সহধর্মিণীকে সাহস দিয়ে বলেন, ‘কোন ভয় পাবেন না। রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়।’ যে কোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছেন বলেও জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এ সময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসও উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ