শরীয়তপুরে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে স্বারকলিিিপ পেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে স্বারকলিিিপ পেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে রোড পারমিট বিহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে অটোরিক্সা ও সিএনজি চালক ও মালিকরা এক বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুর ১২টায় শরীয়তপুর উত্তরবাজার থেকে শুরু করে অটোরিক্সা ও সিএনজি চালক ও মালিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শত শত শ্রমিক ও মালিকগন এ বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এরপর কোর্ট চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি লাভলু খান, জেলা কৃষকদলের সভাপতি বিএম হারুন অর রশিদ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার চানমিয়া। সিএনজি ও রিকসা শ্রমিক এবং মালিকরা দাবী করেন যে শরীয়তপুর জেলায় কোন রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবেনা। পাশাপাশি জেলা সদর ছাড়া কোন উপজেলা সদর থেকে সরাসরি বাস চলাচল করতে পারবেনা। এটা হলে হালকাযান মালিক শ্রমিকরা বেকার হয়ে পড়বে। ৭দিনের মধ্যে এটা বন্ধ না করলে তারা জেলার সকল রুট বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে। এরপর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ