শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৫২ পূর্বাহ্ণ

 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১২ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪ ডিসেম্বর উপলক্ষে বুধবার সকাল ৮টায় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করবেন। একই দিনে বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া এ দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর প্রতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে গৃহীত সকল কর্মসূচি সফল করার আহবান জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ