শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ: মিফতাহ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৬ষ্ঠ দিন শুক্রবার (১০ এপ্রিল) চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বইমেলার মতো এমন আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় উদ্বুদ্ধ করে এবং তাদের মানবিক ও নৈতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক, একই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো. আব্দুল কাদির, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক ডা. আব্দুল মজিদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট বিভাগ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী এবং চিত্রশিল্পী আহমেদ রুমন।
বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মোস্তাক আহমদ সাকেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, দিলওয়ার হোসেন সজিব, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, সুবেজ আহমদ এবং কবি ফাতেহা বেগম।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনতার আওয়াজ/আ আ