শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও : মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও : মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগেই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দলের হয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন মাহি। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও বিষয়টি নিয়ে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

এসবের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মাহিয়া মাহি। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মাহির করা একটি পোস্ট ছুঁয়ে গেছে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের। যেখানে অভিমানমাখা এক ভালোবাসার বার্তা দিয়েছেন নায়িকা।

মাহি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

অর্ধেক জীবন পার হয়ে যাওয়ার প্রসঙ্গে টেনে নায়িকা আরও যোগ করেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেলো। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

লেখার শেষে ভালোবাসার একটি ইমোজি জুড়ে দেন মাহি। নেটিজেনদের অনেকেই তার এই কথাগুলোকে সমর্থন জানাচ্ছেন। ভালোবাসা দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ