সবাই গ্রহণ করবে এমন নির্বাচন চাই : মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবাই গ্রহণ করবে এমন নির্বাচন চাই : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করে পারবে। এই রকম একটি নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটি মূল্যবোধ আসবে।

তিনি আরও বলেন, এটার ওপর দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করতে পারবো। তার মানে মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে।

আজ (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘সংবিধান সংস্কার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, এ দেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না। জুলাই-আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন, বিরাট একটি আশা তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে, সাহস দিয়েছে। তারা মনে করে, বাংলাদেশ আমরা বদলাতে পারি। কিন্তু কারা বদলাবে? যারা এখন ক্ষমতায় আছে? চাইলে কি মঈন ভাই (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) বদলাতে পারবে? কিছু করতে পারবে? বিএনপির যত বড় নেতাই হোক, ক্ষমতায় তো নেই। যারা ক্ষমতায় আছে, তারাই সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত। অতএব, তারাও যখন বলে, আমরা তো আপনাদেরই লোক…তা আমরাও তো আপনাদেরই লোক…তো মিলেমিশে করি। দুঃখের সাথে বলছি, বর্তমান সরকার একা চলছে। এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে, তাতে অন্যদের সাথে করে নিয়ে যাচ্ছে তেমন দেখছি না।

তিনি বলেন, আমরা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি- সবাই মিলে করি। এজন্য ঐকমত্য লাগবে। এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত। ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজে দিক থেকে, দলের দিক থেকে। এই বিভাজন যদি চলতে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো সন্নিবেশিত করতে হবে, একসাথে করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ