সরকারের পাতানো ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করুনঃ নাজমুল হুদা চৌধুরী সাগর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পাতানো ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করুনঃ নাজমুল হুদা চৌধুরী সাগর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ

 

খুলনা প্রতিনিধিঃ
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেছেন,ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনার পতন নিশ্চিত না করে ঘরে ফিরবো না । সরকার জনগণের টাকা খরচ করে ৭ জানুয়ারি নির্বাচনের নামে কোনো ভাগ-বাঁটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি ও ডামি বা পাতানো নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি আরো বলেন সরকার কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ও আগত নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ