সরকার দুর্নীতি ও মিথ্যার আশ্রয় নিয়ে দুঃশাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার মিথ্যাবাজদের সরকার। এই সরকার দুর্নীতিবাজ সরকার। দুর্নীতি ও মিথ্যার আশ্রয় নিয়ে দুঃশাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে।দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই সরকার একদলীয়ভাবে দেশ চালাচ্ছে।
তিনি বলেন, এই সরকার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। জেল, জুলুম, মিথ্যা মামলা যতই হোক না কেন, বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতিদ্রুত মুক্ত করা হবে।
ঈদের দ্বিতীয় দিন শুক্রবার ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মো. শামীম, মো. জাহাঙ্গীর, মো. নজরুল, মো. নবী, মো. জহির, মো. আল আমিন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মো. ফাহিম, মো. রুবেল, মো. নজরুল, মো. মানিক, মো. ইকবাল, মো. ইরফান, মো. মাহবুব, মো. মাসুম, মো. ইমন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মো. মিজান এবং ঈদের তৃতীয় দিন শনিবার পূর্ব ষোলশহর ও চাঁদগাও থানার কারাবন্দি মো. নওশাদ, মো. সাইদ ইসলাম বাপ্পি, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ বশিরের পরিবারের খোঁজ নিতে গিয়ে তাদের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্প আরও দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। সমন্বিত রূপরেখা ছাড়া কোনো নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে না।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস। এর ওপর যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে। বাজারে মুনাফাখোর সরকারের এই সিন্ডিকেট মানুষের জীবনের সুখশান্তি, রাতের ঘুম কেড়ে নিয়েছে। অথচ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা আছে উন্নয়নের মিথ্যা ফাঁকা বুলি নিয়ে। উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরাই শুধু পকেট ভারী করছে। চট্টগ্রামবাসীর কল্যাণে তারা কোনো কাজ করছে না। নগরবাসী নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, বিএনপি নেতা মো. এম. আই চৌধুরী মামুন, নবাব খান, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর, মো. আজিজ, একে খান, ইউনুস চৌং হাকিম, হাজী ছবুর, মো. সেকান্দর, আবদুল্লাহ আল ছগির, হাজী মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম, মো. এমরান, নাজমুল হক নাজ, মো. আমিন, মো. এটিএম ফরিদ, মো. সাইফুল, হাজী ইউনুস, আসাদুর রহমান টিপু, মো. লেলু, মো. মুছা, নুরুউদ্দিন, রেজিয়া বেগম মুন্নি, কামরুন্নেসা, মোহাম্মদ সেলিম, গুলজার হোসেন লেদু, জাহাঙ্গীর, স্বপন, মো. হানিফ, মো. দুলাল, বারেক, কালু, ফারুক, মোবারক, মানিক, জাকির, অপু, প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ