সাগর হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে: ওয়াহাব আকন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, এখনো সাগর হত্যা মামলার উল্লেখযোগ্য কোন আসামি গ্রেপ্তার হয়নি। এতে আসামিরা নতুন করে সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র করছে। এতে যেকোন সময় আইন শৃংখলার অবনতি ঘটিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবিলম্বে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলম স্মারকলিপি গ্রহন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানানো হবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কায়কোবাদ মামুন, লিটন আকন্দ, বিএনপি নেতা ও জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শরাফ উদ্দিন কোহিনুর, সাধারণ সম্পাদক রতন আকন্দ, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বশেষ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবরে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি সমাপ্ত করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ