সাতক্ষীরায় নির্বাচনী প্রচারে ভার্চুয়ালি নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরাবাসীর কাছে নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ ভোট চেয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জেলা উপজেলা সকল নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জননেত্রী শেখ হাসিনা।
তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যা, টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে।’ তার জন্য এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকা প্রতীককে জয়ী করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সকল সদস্য, সাতক্ষীরা-১.২.৩ আসনের নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীরা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতিলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
জনতার আওয়াজ/আ আ