সীতা মা’ শুনে বিরক্ত হলেন আলিয়া ভাট! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতা মা’ শুনে বিরক্ত হলেন আলিয়া ভাট!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

মুক্তির মিছিলে রয়েছে রামায়নের ওপর নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। এরইমধ্যে রামায়নের ওপর আরও একটি ছবির কাজ শুরু হয়েছে। এতে রাম-সীতার ভূমিকায় থাকবেন বলিউড তারকা দম্পতি আলিয়া ভাট-রণবীর কাপুর। এ খবর চাউর হতেই নেটিজেনরা মনে মনে সীতা ভেবে নিয়েছেন আলিয়াকে। কেউ কেউ সীতা মা বলেও সম্বোধন করছেন তাকে। কিন্তু এতে বিরক্ত অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০২৩ সালের নেটফিক্স ‘তুড়ুম’ অনুষ্ঠানে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন আলিয়া। কিন্তু মুম্বাই বিমানবন্দরে ঢুকতেই তার বিরক্তির কারণ হন পাপারাজ্জিরা। কেননা আলিয়াকে গাড়ি থেকে নামতে দেখেই পাপ্পারাজিরা ‘সীতা মা’, ‘সীতা ম্যাম’ বলে চিৎকার করে ডাকতে থাকেন।

চিৎকার শুনে প্রথমে হতভম্ব হয়ে যান আলিয়া। বিষয়টা বুঝতেই কিছুটা সময় লেগে যায় অভিনেত্রীর। তবে বুঝতে পেরে ভীষণ বিরক্ত হয়ে যান তিনি। এরপরই মুখ ফিরিয়ে নেন পাপ্পারাজিদের থেকে। আলিয়া ভাটের সেই মুহূর্তের ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

তবে আলিয়া বিরক্ত হলেও তার অনুরাগীরা তাকে সীতারূপে দেখতে মুখিয়ে আছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তারা। অনেকেই আলিয়াকে সীতা চরিত্রে অভিনয় করতে দিয়েছেন পরামর্শ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ