হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জি কে গউস এর ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জি কে গউস এর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা বিএনপির ও অংগ সংগঠনের নেতাকর্মীদের ক্ষোভের মুখে জি কে গউস নেতাকর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় কথা বলছেন।

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জি কে গউস কয়েকদিন যাবৎ নেতাকর্মীদের সম্পর্কে অশ্রাব্য ভাষায় কথা বলছেন,যা উনি তার ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ ফেইসবুক ও ইউটিউব দ্বারা প্রকাশ করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন।

জি কে গউসের ভাইদের কার্যকলাপ সম্পর্কে অনেকেই কথাবার্তা বলায় উনি অনেকের উপর ক্ষিপ্ত। উনি প্রকাশ্যে জেলার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃস্থানীয় নেতৃবৃন্দেরকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছিন,পাশাপাশি
উনার বক্তব্যে বলেন অনেক নেতা বিদেশ থেকে এসে কালো চশমা ও ধানের শীষ লাগিয়ে এখন নেতা গিরি করেন,৫ আগষ্টের আগে উনারা কোথায় ছিলেন,
এমনও শুনা যায় বিএনপির শীর্ষ নেতা উনার(জি কে গউস) এর ফোন না ধরার কারণে উনি ক্ষিপ্ত, তাই নেতাকর্মীদের অশ্রাব্য ভাষায় বক্তব্য দিচ্ছেন।
জি কে গউসের এহেন কার্যকলাপের লাগাম না টানলে নেতাকর্মী ও দল ক্ষতিগ্রস্ত হবে।

হবিগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের ক্ষোভের মুখে জি কে গউস

সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ গতকাল হবিগঞ্জে ক্ষিপ্ত হয়ে হবিগঞ্জ সদর ৩ আসনের গনঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে জিকে গউছ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের উদ্বৃতি দিয়ে বলেন বিএনপির ক্ষমতায় আসলে ও জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসলে গন আধিকার পরিষদের এমপি প্রার্থীকে দেশ থেকে বিতারিত করবে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর হবিগঞ্জ জেলা বিএনপির সর্বস্হরের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য যে উক্ত ভাইরাল ভিডিওটি গন অধিকার পরিষদের প্রার্থীও তাহার ভেরিফাইড ফেইসবুকে শেয়ার করার কারণে নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে।
পাশাপাশি এই বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির পরিবার জনগণের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হচ্ছে।

ভিডিও হবিগঞ্জ রাজনীতি ফেইসবুক থেকে নেয়া

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ