হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, যশোর
ছবি:প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অনেক রাজনৈতিক দল নীতি কথা বলে এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারী করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনো করবো না। কারণ হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির।

গতকাল যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা যুবদল আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম বলেন, বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোনো যোগদান কর্মসূচি পালন করিনি। তাই দলে নতুন করে কারও সংযুক্ত হওয়ার সুযোগ নেই।

বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর সাপের মতো ছোবল মারবে। সন্ত্রাসীরা কিছু দিন আগে গোপালগঞ্জে ছোবল দিয়েছে। সন্ত্রাসীরা কোনোভাবেই যেন মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের জনগণের মুখোমুখি হওয়া কিংবা যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেব না।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন। পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন— সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, শরিফুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ