১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বাঁধা দেওয়া হবে না: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বাঁধা দেওয়া হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ

 

বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তাদের নেতাকর্মীরা যদি আগুন-লাঠি নিয়ে আসেন, আওয়ামী লীগ বসে বসে ললিপপ চুষবে না।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুরে স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সম্মেলন। বাঁধা দেওয়া হবে না। তবে আগুন-লাঠি নিয়ে এলে আওয়ামী লীগও বসে বসে ললিপপ চুষবে না। খেলা হবে।

এ সময় বিএনপি যেন সুষ্ঠুভাবে তাদের সম্মেলন আয়োজন করতে পারে, সে কারণে ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন আডে, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, বেগম হোসনে আরা ও জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

ত্রি-বার্ষিকী সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফের নির্বাচিত হন অ্যাডভোকেট বাকী বিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে বাবু বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ