২৪১ জনের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৪১ জনের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ২৪১ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করা হয়।

পরিষদের নিজস্ব তহবিলের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক খাত থেকে এই অনুদান দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সংরক্ষিত সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান,জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ২৪১ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১৭ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৭৪২জনকে ১৯ লাখ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ