২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রার ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রার ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

 

গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবি আদায়ের লক্ষে চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে। এরমধ্যে আন্দোলনে বিএনপির ১৫ জন নিহত হয়েছে। ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।’

ঢাকা মহানগর উত্তর বিএনপি:
২৮ জানুয়ারি দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করা হবে।
৩১ জানুয়ারি দুপুর ২টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি:
৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা।
১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা থেকে মালিবাগ গিয়ে শেষ হবে ‌।

এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে, জনগনকে স্বতস্ফুর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘জনগনের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন-নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে সরকার।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক, তাদের কথার উত্তর দিতে রুচিতে বাধে, তাদের ও সরকারের বক্তব্যের জবাব দেওয়া হবে রাজপথে। যারা দিনের ভোট রাতে করে যারা ১৫৪ জন কে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা দেয় তাদের মুখে বিএনপির নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কথা বলা মানায় না। তারা লজ্জা-শরমহীন।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে বিএনপি’র ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এ কর্মসূচি পালন করবে। তবে যুগপৎভাবে আমরা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। আলোচনা করে তারা যদি থাকতে চান কর্মসূচিতে তারাও থাকবেন। দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলোও কর্মসূচিতে মাঠে নামবে। ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ