২ দিনের সফরে আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২ দিনের সফরে আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

২ দিনের সফরে আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

জানা গেছে, গণভবন থেকে ৬ জানুয়ারি সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যদেরও থাকার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ৭ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যলয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার মোট ২৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিনই বিকালে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ