৩য় দিনে ৩ ঘণ্টায় ৩৩৫ মনোনয়ন ফরম বিক্রি আ.লীগের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩য় দিনে ৩ ঘণ্টায় ৩৩৫ মনোনয়ন ফরম বিক্রি আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২০, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

 

স্টাফ করসপন্ডেন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কার্যক্রম শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
দপ্তর সম্পাদক জানান, ঢাকা বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ৮২টি, সিলেট বিভাগে ১৫টি, ময়মনসিংহ বিভাগে ২৯টি, বরিশাল বিভাগে ৪০টি, খুলনা বিভাগে ৪৫টি, রাজশাহী বিভাগে ২৯টি ও রংপুর বিভাগে ৪০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আর প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ