৩০০ আসনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যে ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০০ আসনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। রবিবারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। জয়ী হবে এমন প্রার্থী বাদ দেয়া হয়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।

তিনি বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি, ভিন্নভাবে, জেলা বা বিভাগওয়ারি প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ