৯০ পরবর্তী দুটি দলের অপশাসনে জনগণ দিশাহারা : চুন্নু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯০ পরবর্তী দুটি দলের অপশাসনে জনগণ দিশাহারা : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ’৯০ পরবর্তী দুটি দলের অপশাসনে জনগণ দিশাহারা। সুশাসনের আশায় এখন তারা এই দুই দলের বাইরে বিকল্প শক্তি খুঁজছে। জাতীয় পার্টির রাষ্ট্র পরিচালনায় সমৃদ্ধ অতীত আছে। জাপা জনগণের সেই প্রত্যাশিত দল হিসেবে সবসময় কাজ করে যাচ্ছে। তাই নির্বাচনের মাঠে লাঙ্গল জনগণের সেই ভরসার প্রতীক। আর জাতীয় পার্টিও জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

আজ বৃহস্পতিবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাপার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি চলমান উপনির্বাচনে পার্টির সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের পক্ষে কাজ করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, জেলা সদস্য সচিব নাছির খান, ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান শরাফত আলী, রহমত হোসেন, মাহবুব হোসেন ও আলমগীর মিয়া উজ্জ্বলসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ