চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত অলিউল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির ছেলে।

লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত ৩টার দিকে অলিউলসহ আরো ৫-৬ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেছেন অধিনায়ক গোলাম কিবরিয়া। তবে সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে একটি সূত্র জানায়, আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগীরা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না নিয়ে অজ্ঞাতস্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ